রবিবার । ১০ই মে, ২০২৬ । ২৭শে বৈশাখ, ১৪৩৩

ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা‌দের বঙ্গবন্ধু ও বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের সমাধিতে শ্রদ্ধা (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে বাংলাদেশ সফররত ভারতীয় নৌবাহিনীর প্রতিনিধিগণ আজ মঙ্গলবার টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। পরে তারা জাতির পিতার স্থানীয় বাড়ি, জাদুঘর ও লাইব্রেরী পরিদর্শন করেন এবং পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এর আগে সফররত ভারতীয় নৌবাহিনীর প্রতিনিধিগণ বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন এর সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে ভারতীয় নৌবাহিনীর দু’টি যুদ্ধজাহাজ ‘কুলিশ ও ‘সুমেধা’ গত ৮ মার্চ তিন দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসে পৌঁছায়। সফরে ভারতীয় নৌবাহিনীর প্রতিনিধিগণের মধ্যে রয়েছেন কমডোর মহাদেব গোবর্ধন রাজু ও জাহাজ দু’টির অধিনায়ক কমান্ডার সঞ্জীব অগ্নিহোত্রি ও গৌরব দুর্গাপাল। এছাড়া ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা ও নাবিকগণ বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ/ঘাঁটিসহ মোংলা ও খুলনার বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন। তিনদিনের শুভেচ্ছা সফর শেষে জাহাজ দু’টি আগামী ১০ মার্চ বাংলাদেশ ত্যাগ করবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন