বৃহস্পতিবার । ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১৩ই ফাল্গুন, ১৪৩২

খুলনায় একদিনে টিকা নিয়েছেন তিন হাজার ছয়শ’ ২০ জন

খুলনায় আজ মঙ্গলবার মোট তিন হাজার ছয়শত ২০ জন করোনা টিকা নিয়েছেন। এর মধ্যে খুলনা সিটি কর্পোরেশন এলাকায় এক হাজার চারশত ৬৩ জন এবং নয়টি উপজেলায় মোট দুই হাজার একশত ৫৭ জন।

উপজেলাগুলোর মধ্যে বটিয়াঘাটায় দুইশত ২০জন, দাকোপ তিনশত ৭৯ জন, দিঘলিয়া একশত ৬০ জন, ডুমুরিয়া চারশত ১০ জন, ফুলতলা দুইশত ৪০ জন, কয়রা দুইশত ১২ জন, পাইকগাছা দুইশত ৭৪ জন, রূপসা একশত ৫৭ জন এবং তেরখাদায় একশত পাঁচ জন টিকা গ্রহণ করেছেন।

টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ দুই হাজার দুই জন এবং মহিলা এক হাজার ছয়শত ১৮ জন। সূত্র: প্রেস বিজ্ঞপ্তি।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন