রবিবার । ১০ই মে, ২০২৬ । ২৭শে বৈশাখ, ১৪৩৩

দিঘলিয়ায় জাতীয় ভোটার দিবস পালিত

দিঘলিয়া প্রতিনিধি

‘বয়স যদি হয় ১৮, ভোটার হতে দেরি নয়’ এই শ্লোগানকে সামনে রেখে দিঘলিয়া উপজেলায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলীমুজ্জামান মিলন। অনুষ্ঠানের স্বাগত বক্তৃতা প্রদান করেন উপজেলা নির্বাচন অফিসার নাসিমা খাতুন। অন্যান্যদের মধ্যে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। দিঘলিয়া উপজেলা নির্বাচন অফিস এ আলোচনা সভার আয়োজন করে।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন