দাকোপে মহিলা আ’লীগের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

দাকোপ প্রতিনিধি

দাকোপ উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।  শনিবার (২৭ ই ফ্রেরুয়ারি) সকাল ১১টায় দাকোপ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামী লীগের সভানেত্রী খাদিজা আকতার এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদিকা লিপিকা রাণী বৈরাগীর পরিচালনায় আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন । প্রধান বক্তা হিসাবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ রায়,

এছাড়া বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদেরৃ চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, মিহির মন্ডল, চালনা পৌরসভার আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম আক্কেল, মহিলা লীগের বিজয় লক্ষী সাহা, রুপালী মির্জা, সুধারানী হালদার, চঞ্চলা মন্ডল, শাহানারা বেগম, বিথীকা রানী, বানী প্রভা, বিউ, সুধা,ছাএনেতা রতন কুমার মন্ডল, ইন্জিনিয়র আজগর হোসেন বাপ্পি, ফয়সাল শরীফ, লিটন সরদা প্রমুখ।

 

খুলনা গেজেট/এমএইচবি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন