বৃহস্পতিবার । ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১৩ই ফাল্গুন, ১৪৩২

খুলনায় ১৫২ লিটার চোলাই মদ, ইয়াবা ও নগদ টাকাসহ আটক ৫

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় মাদকসহ ৫ জনকে আট করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১৫২ লিটার দেশীয় তৈরি চোলাই মদ, ৮৪০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২৬ হাজার ৫শ’ নগদ টাকা উদ্ধার করা হয়। পৃথক এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় ৩টি মাদক মামলা রুজু করা হয়েছে।

কেএমপি সূত্র জানিয়েছে, আটককৃতরা হলেন নগরীর ৫নং মাছঘাট গ্রীণল্যান্ড আবাসন এলাকার মোঃ সেকেন্দার মাঝির ছেলে মোস্তফা মাঝি (৪৮), আড়ংঘাটা থানার গাইকুড় এলাকার মোঃ ইয়াছিন শেখের ছেলে মোঃ রাজীব শেখ (২৮), নগরীর ছোট বয়রা মার্কেট রোড এলাকার কামরুল হক চৌধুরীর ছেলে ইয়ারুল ইসলাম চৌধুরী (৪২), ছোট বয়রা গোলদারপাড়া এলাকার মোঃ মাসুদুর রহমানের ছেলে মোঃ আরিফুল ইসলাম (৩০) এবং সোনাডাঙ্গা এলাকার মোঃ মজিদ সরদারের ছেলে মোঃ মামুন সরদার (২১)।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন