বৃহস্পতিবার । ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১৩ই ফাল্গুন, ১৪৩২

কেএমপি’র অভিযানে মাদকসহ আটক ৭

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় মাদকসহ ৭ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১৮৫ পিস ইয়ারা ট্যাবলেট এবং ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। পৃথক এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় ৭ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

কেএমপি সূত্রে জানিয়েছে, আটককৃতরা হলেন বাগেরহাট জেলার শরণখোলা থানার আমড়াগাছিয়া এলাকার সোহরাব তালুকদারের ছেলে হাফিজুল তালুকদার (২৮), নগরীর দৗেলতপুর থানার পাবলা কারকির পাড়া এলাকার মৃত: আরশাদ আলী বিশ্বাসের ছেলে মোঃ আজাহার আলী বিশ্বাস (৫২), খালিশপুর গোয়ালখালী লেবু তলার মোড় এলাকার মৃত: খলিলের ছেলে মোঃ আব্বাস হাওলাদার (৪০), খালিশপুরের মৃত: মোস্তাফা গাজীর ছেলে টনি (২৮), ঝালকাঠি জেলার নলছিটি থানার মৃত: জাফর আলী খানের ছেলে মোঃ সোহাগ খান (৩২), বাগেরহাটের মোড়েলগঞ্জ থানার বাড়ইখালী এলাকার বাবুল কাজীর ছেলে মোঃ সুমন কাজী (২৮) এবং দৌলতপুরের মৃতঃ লিয়াকত আলীর ছেলে মোঃ রকি শেখ (৩৪)।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন