রবিবার । ২১শে জুন, ২০২৬ । ৭ই আষাঢ়, ১৪৩৩

কেএমপি’র অভিযানে আটক ৭

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় মাদকসহ ৭ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৮৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৬৯ বোতল ফেন্সিডিল এবং নগদ ৯৯ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়েছে। পৃথক এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় ৩ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

কেএমপি সূত্রে জানিয়েছে, আটককৃতরা হলেন চট্টগ্রামের হাটহাজারী থানার বাতুয়া এলাকার নারায়ন চন্দ্র শীলের ছেলে রিপন চন্দ্র শীল (২৮), নগরীর বানরগাতী এলাকার মৃতঃ শরিফ আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ রেজাউল কবির (৪৮), একই এলাকার সিরাজুল ইসলামের স্ত্রী পিয়া ইসলাম (৩৫), যশোরের বেনাপোল পোর্ট এলাকার মোঃ রিপন হোসেনের স্ত্রী লাবনী খাতুন (২২), একই এলাকার মৃত: নুরু হাওলাদারের স্ত্রী মর্জিনা বেগম (৫৫), নগরীর আড়ংঘাটা থানার মৃত: শহিদ শেখের ছেলে মোঃ আমির শেখ (৪১) এবং দৌলতপুর থানার মহেশ্বর পাশা এলাকার মোঃ হাসান শেখের ছেলে মোঃ বায়দুর (৩০)।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন