বৃহস্পতিবার । ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১৩ই ফাল্গুন, ১৪৩২

ফুলতলায় ট্রাকের ধাক্কায় কাঁচামাল ব্যবসায়ী’র মৃত্যু

ফুলতলা প্রতিনিধি

বৃহস্পতিবার বেলা ১১টায় খুলনা-যশোর মহাসড়কের ফুলতলা এম এম কলেজ মোড়ে যশোরগামী ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী শুকুর আলী শেখ (৫৬) নামে এক কাঁচামাল ব্যবসায়ী ঘটনাস্থলেই মারা যান। তিনি ফুলতলার বুড়িয়ারডাঙ্গা গ্রামের মৃত ইসমাইল শেখের পুত্র।

ব্যবসায়ী শুকুর আলী ফুলতলা বাজার থেকে সাইকেল যোগে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন। হাইওয়ে থানা পুলিশ পরিত্যাক্ত অবস্থায় ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়। এ ব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন