বৃহস্পতিবার । ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১৩ই ফাল্গুন, ১৪৩২

খুলনায় মাদকদ্রব্যসহ ৩ বিক্রেতা আটক

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ২৪ ঘন্টায় মাদকদ্রব্য সহ ৩ বিক্রেতাকে আটক করেছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩ টি মাদক মামলা করা হয়েছে।

কেএমপি সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ীরা হলো মোড়েলগঞ্জ এর আঃ সাত্তার হাওলাদারের ছেলে মোঃ রাসেল হাওলাদার(২৭), নগরীর মুসলমানপাড়ার মৃত আবুল মোড়লের ছেলে সিরাজ মোড়ল উরফে গিট্টু(৫৫), মঠবাড়িয়ার মৃত মজিবর আকনের ছেলে মোঃ সরোয়ার আকন(২৫)। তাদেরকে খুলনা মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক ব্যবসায়ীদের নিকট হতে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। সূত্র: প্রেস বিজ্ঞপ্তি।

খুলনা গেজেট/ টি আই

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন