বৃহস্পতিবার । ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১৩ই ফাল্গুন, ১৪৩২

নগরীতে চোলাই মদসহ কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক

র‌্যাব-৬,খুলনার একটি দল আজ বিকেলে খুলনা সদরের কলোনী ষ্টেশন কালীবাড়ি এলাকায় অভিযান চালিয়ে কৈলাশ শাহনি(৪৫) নামে এক মাদক কারবারিকে আটক করে। এসময় গ্রেফতারকৃত আসামীর দখল হতে ২২৫ (দুইশত পঁচিশ) লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে খুলনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। খবর বিজ্ঞপ্তি।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন