সোমবার । ৩০শে মার্চ, ২০২৬ । ১৬ই চৈত্র, ১৪৩২

খুলনায় মাদকদ্রব্যসহ দুই বিক্রেতা আটক

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে ২৪ ঘন্টায় মাদকদ্রব্য সহ দুই বিক্রেতা আটক হয়েছে।আটককৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ২টি মাদক মামলা দায়ের হয়েছে।

কেএমপি সূত্রে জানা যায়, আটককৃত ব্যবসায়ীদ্বয় হলো দৌলতপুরের মোস্তফা মল্লিকের ছেলে সোহেল মল্লিক(২৪), খালিশপুরের রফিক পাটোয়ারীর বাড়ীর ভাড়াটিয়া মোঃ সরোয়ার এর ছেলে মোঃ সাইদুল ইসলাম(৩০)। মাদক ব্যবসায়ীদ্বয়ের নিকট হতে ১০০ গ্রাম গাঁজা এবং ১২ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে। সূত্রঃ প্রেস বিজ্ঞপ্তি।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন