সোমবার । ৩০শে মার্চ, ২০২৬ । ১৬ই চৈত্র, ১৪৩২

খুলনায় ১০ লিটার তেল পরিমাপে ৮২০ গ্রাম কম, ৩০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

খুলনার বাইপাস সড়কের আড়ংঘাটার অদুরে আকন ফিলিং স্টেশনে ১০ লিটার তেল পরিমাপে ৮২০ গ্রাম কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়। এ কারণে তাৎক্ষণিক ৩০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

রবিবার (২৯ মার্চ) সন্ধ্যা ছয়টায় নিয়মিত অভিযানের অংশ হিসাবে এই জরিমানা করেন খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট দীপেন সাধন রনি।

এ সময় ফিলিং স্টেশনের ওই মেশিনটি বন্ধ রেখে পরিমাপ মান ঠিক করে বিএসটিআইর অনুমোদন নিয়ে চালু করার নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি ফিলিং স্টেশন মালিককে সতর্ক করা হয়।

খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট দীপেন সাধন রনি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে রোববার গল্লামারী জিরোপয়েন্ট হয়ে আড়ংঘাটা এলাকার ফিলিং স্টেশনগুলোতে অভিযান চলে। এ সময় তেলের মজুদ যাচাই-বাছাই করাসহ পরিমাপ মান পর্যবেক্ষণ করা হয়।

আকন ফিলিংয়ের ৩টি মেশিনের একটিতে ওজনে কম দেয়ার বিষয়টি প্রতিয়মান হয়। এ সময় উপস্থিত বিএসটিআইয়ের প্রতিনিধি তার কাছে অভিযোগ দিলে ভ্রাম্যমাণ আদালতে মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। সাথে সাথে তা আদায় হয়।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন