বৃহস্পতিবার । ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১৩ই ফাল্গুন, ১৪৩২

নগরীতে গাঁজাসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর পুলিশের মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় ১ জনকে আটক করা হয়েছে। তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ১ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

কেএমপি সূত্রে জানাযায়, আটককৃত ব্যক্তি হলেন, সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার ২নং কাশিমারী ইউনিয়নের মোঃ নুর ইসলাম গাজীর ছেলে মোঃ আলমগীর হোসেন গাজী(২০)। সূত্র : প্রেস বিজ্ঞপ্তি।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন