বৃহস্পতিবার । ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১৩ই ফাল্গুন, ১৪৩২

দিঘলিয়ায় নেতাকর্মীর সাথে বিএনপি নেতা হেলাল’র মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক

দিঘলিয়ার নেতাকর্মী ও এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন কেন্দ্রীয় বিএনপি তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল। এসময় তিনি দিঘলিয়া থানার প্রয়াত নেতাকর্মীদের কবর জিয়ারত করেন। সোমবার (৪ জানুয়ারি) সকালে রূপসার আইচগাতিতে বিএনপি নেতা শফিকুল ইসলামের উদ্যোগে ২৫০জন শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরন করেন হেলাল। এছাড়াও সন্ধ্যায় বাগেরহাটের রামপাল উপজেলা বিএনপি আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপি সাংগাঠনিক সম্পাদক মনিরুল হাসান বাপ্পী, সহ-সভাপতি খান জুলফিকার জুলু, বিএনপি আহ্বায়ক এম সাইফুর রহমান মিন্টু, যুগ্ম আহ্বায়ক আব্দুর রকিব মল্লিক, মোজাম্মেল শরীফ, বিল্লাল মোল্লা, গাজী জাকির হোসেন, জেলা যুবদল সাধারন সম্পাদক এবাদুল হক রুবায়েত, জেলা স্বেচ্ছাসেবকদল সাধারন সম্পাদক আতাউর রহমান রুনু, মহিলাদল সাধারন সম্পাদক সেতারা সুলতানা, জেলা ছাত্রদলের সভাপতি মান্নান মিস্ত্রী, সাধারন সম্পাদক গোলাম মোস্তফা তুহিন, রূপসা থানা বিএনপি সাধারন সম্পাদক মোল্লা সাইফুর রহমান, দিঘলিয়া থানা বিএনপি সদস্য- অধ্যাপক মনিরুল হক, মোল্লা মনিরুজ্জামান, নাজমুল মোল্লা, থানা যুবদল আহ্বায়ক কুদরত-ই-এলাহী স্পীকার, সদস্য সচিব খন্দকা ফারুক হোসেন, থানা স্বেচ্ছাসেবকদল আহ্বায়ক মোল্লা সরোয়ার, সিনি: যু্গ্মআহ্বায়ক আবুল কালাম আজাদ, থানা শ্রমিকদল সভাপতি মল্লিক খাইরুল ইসলাম, সিনি: সহ-সভাপতি শেখ মো: লিয়াকত হোসেন,সাধারন সম্পাদক মো: জাহাঙ্গীর হোসেন, ছাত্রদল আহ্বায়ক গাজী মনিরুল ইসলাম, সিনি: যুগ্ম আহ্বায়ক মোল্লা রাকিব হোসেন প্রমুখ। সূত্র : খবর বিজ্ঞপ্তি।

 

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন