সোমবার । ৩০শে মার্চ, ২০২৬ । ১৬ই চৈত্র, ১৪৩২

খুলনায় গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ১টি মাদক মামলা দায়ের করা হয়েছে।

কেএমপি সূত্রে জানা যায়, আটককৃত মাদক ব্যবসায়ী হলো মহানগরীর খালিশপুর থানার বৈকালী ঝুড়িভিটা এলাকার মৃত সুলতান সরদারের ছেলে মোঃ জামাল সরদার ভূট্টো(৩২)। এ সময় মাদক ব্যবসায়ীর নিকট হতে ৬০ গ্রাম গাঁজা আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে। সূত্রঃ প্রেস বিজ্ঞপ্তি

খুলনা গেজেট/টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন