রুদাঘরার স্কুল শিক্ষক হাফিজুর রহমান মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক

ডুমু‌রিয়া উপ‌জেলার রুদাঘরা বারেরপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকা‌রি শিক্ষক মোঃ হাফিজুর রহমান সরদার আজ সোমবার সকা‌লে ইন্তেকাল ক‌রেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তি‌নি রুদাঘরা ইউনিয়নের গফুর সরদার (মাস্টার)-এর চতুর্থ ছেলে।

পা‌রিবা‌রিক সূত্র জানায়, সকাল ৮টার দিকে স্কুলে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি। কিছুক্ষণের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে (হার্ট অ্যাটাক) ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তিনি দুই ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন