বৃহস্পতিবার । ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১৩ই ফাল্গুন, ১৪৩২

৩০ ডিসেম্বর ‘গণতন্ত্রের বিজয় দিবস’ পালন করবে খুলনা নগর আ’লীগ

নিজস্ব প্রতিবেদক

৩০ ডিসেম্বর গণতন্ত্রের বিজয় দিবস হিসেবে পালন করবে খুলনা মহানগর আওয়ামী লীগ । দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে খুলনা মহানগর আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

কর্মসূচির মধ্যে রয়েছে দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে মাল্যদান, সন্ধ্যায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল। কর্মসূচি সফল করতে মহানগর, থানা, ওয়ার্ড আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং নির্বাচিত সকল কাউন্সিলরকে যথাসময়ে মিছিল সহকারে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহবান জানিয়েছেন খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। সূত্র : খবর বিজ্ঞপ্তি।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন