অপরাধীদের অর্থযোগান দাতা, আশ্রয়-প্রশ্রয়দাতাদের কেউই পার পবেনা : র‌্যাবের ডিজি

নিজস্ব প্রতিবেদক

র‌্যাবের মহাপরিচালক আহসান হাবিব পলাশ বলেছেন, অস্ত্রধারী এবং সন্ত্রাসীদের কোনো ছাড় নেই। কোনো আশ্রয় ও প্রশ্রয় দাতাদের নাম পেলে তাদের কোনো ক্ষমা নেই। এক্ষেত্রে আমাদের ও সরকারের নীতি পরিষ্কার। অপরাধী যেই হোক, যেখানেই থাকুক আমরা তার ব্যবস্থা নিব।

তিনি বলেন, সুন্দরবনের শান্তি ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য। আমরা সন্ত্রাসী, অপরাধীদের সম্পর্কে খোঁজ খবর রাখছি। অপরাধীদের অর্থযোগান দাতা, আশ্রয়-প্রশ্রয়দাতাদের কেউই পার পবেনা।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে খুলনা র‌্যাব-৬ এর সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ একথা বলেন। সুন্দরবনের ৫২ জন বনদস্যুর আত্মসমর্পণ, অস্ত্র উদ্ধার, খুলনাসহ সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন