নগরীতে টাইগার গ্রুপের সক্রিয় সদস্য মো. রবিউল ইসলামকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব-৬। রবিবার (২৬ জুলাই) দুপুর ১২টা ৫০ মিনিটে হরিণটানা থানার রায়েরমহল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়া রবিউল রায়েরমহল এলাকার শেখ লাল মিয়ার ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা রায়ের মহল এলাকা থেকে টাইগার গ্রুপের সক্রিয় সদস্য রবিউল ইসলামকে আটক করে। ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার কাছে অস্ত্র আছে বলে স্বীকার করে। এসময় রবিউলের ঘর তল্লাশি করে একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায় রবিউলের বিরুদ্ধে খুলনা মহানগরীর বিভিন্ন থানায় অস্ত্র, মাদক, হত্যাচেষ্টা ও চুরিসহ মোট ১৬টি মামলা রয়েছে।
খুলনা গেজেট/এএজে

