বৃহস্পতিবার । ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১৩ই ফাল্গুন, ১৪৩২

দামোদর ইউনিয়ন বিএনপির সভা

ফুলতলা প্রতিনিধি

ফুলতলার ২নং দামোদর ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে ইউপি নির্বাচন উপলক্ষে মঙ্গলবার বিকালে এক জরুরি সভা ফুলতলার নতুনহাটস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ সেলিম সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা বিএনপির পরিবার পরিকল্পনা সম্পাদক আহসানুল হক লড্ডন, উপজেলা বিএনপি নেতা জিএম শফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা এনামুল কবির পারভেজ, মহিউদ্দিন শেখ, টিটো জমাদ্দার, আনিছুর রহমান রনি, ইদ্রিস মোল্যা, মোঃ মিজান শেখ, আনোয়ার হোসেন, শেখ আলমগীর হোসেন, আ বু জাফর মোড়ল, নজরুল ইসলাম, আকতার হোসেন কচি, আব্বাস ম্যোলা, তুষার মোল্যা, আফতাব খান বিদ্যুৎ, রুবেল বিশ্বাস, আঃ মাজেদ শেখ, সিরাজুল মোড়ল, মোঃ রানা, আবজাল শেখ প্রমুখ।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন