স্বীকৃতি পেলে বৈশ্বিক মানদণ্ডে শক্ত অবস্থান তৈরি করবে

খুলনাসহ ছয়টি আঞ্চলিক টিবি রেফারেন্স ল্যাবের আন্তর্জাতিক স্বীকৃতির আবেদন

একরামুল হোসেন লিপু

বাংলাদেশে যক্ষ্মা (টিবি) রোগ নির্ণয়ে ব্যবহৃত ছয়টি আঞ্চলিক টিবি রেফারেন্স ল্যাবরেটরি (Regional Tuberculosis Reference Laboratory—RTRL) আন্তর্জাতিক মানসংস্থা ISO-‘র অ্যাক্রেডিটেশনের জন্য আবেদন করা হয়েছে। অনুমোদন মিললে এসব সরকারি ল্যাবরেটরির পরীক্ষার মান আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাবে এবং বিশ্বের বিভিন্ন দেশের হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানে পরীক্ষার ফলাফল আরও গ্রহণযোগ্য হবে। এর মাধ্যমে সরকারি স্বাস্থ্য পরীক্ষাগারগুলো বৈশ্বিক মানদণ্ডে আরো শক্তিশালী অবস্থান তৈরি করবে।

খুলনার ফুলবাড়ীগেটের মিরেরডাঙ্গায় অবস্থিত খুলনা ও বরিশাল বিভাগের একমাত্র বক্ষব্যাধি হাসপাতালের আরটিআরএলসহ ঢাকা বিভাগের দু’টি এবং চট্টগ্রাম, রাজশাহী ও সিলেটের একটি করে মোট ছয়টি ল্যাব এ স্বীকৃতির জন্য আবেদন করেছে। গত ১১ মার্চ আবেদন জমা দেওয়া হয়েছে এবং বর্তমানে মূল্যায়ন (Assessment) প্রক্রিয়ায় রয়েছে।

খুলনা বক্ষব্যাধি হাসপাতালের আরটিআরএল ল্যাব পরিচালক মামুন হাসান হিমেল জানান, সবকিছু সন্তোষজনক থাকলে ল্যাবগুলো শিগগিরই আন্তর্জাতিক স্বীকৃতি পাবে।

তিনি বলেন, “এটি দেশের সরকারি ল্যাবরেটরিগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, কারণ এখন পর্যন্ত কোনো সরকারি ল্যাব ওঝঙ অ্যাক্রেডিটেশন অর্জন করতে পারেনি।”

তিনি আরও বলেন, “খুলনার আরটিআরএল-এ অত্যাধুনিক এবহবঢঢ়বৎঃ প্রযুক্তির মাধ্যমে দুই ঘণ্টারও কম সময়ে যক্ষ্মা শনাক্তের পাশাপাশি ওষুধ-প্রতিরোধী যক্ষ্মাও নির্ণয় করা যায়। এছাড়া মাইক্রোস্কোপি ও কালচার পরীক্ষার সুবিধাও রয়েছে, যার মাধ্যমে রোগীদের চিকিৎসা চলাকালীন নিয়মিত ফলোআপ ও পর্যবেক্ষণ করা হয়। বর্তমানে খুলনা বিভাগে ৭৭টি এবং বরিশাল বিভাগে ৪৭টি GeneXpert সাইট এ রেফারেন্স ল্যাবের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। ২০১৫ সালে প্রতিষ্ঠিত এ ল্যাবটি স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় পরিচালিত হয়ে বিনামূল্যে যক্ষ্মা রোগ নির্ণয় ও সংশ্লিষ্ট সেবা প্রদান করছে।

আন্তর্জাতিক স্বীকৃতি অর্জিত হলে এসব ল্যাবের পরীক্ষার মান, নির্ভরযোগ্যতা ও সক্ষমতা আরও বৃদ্ধি পাবে। একই সঙ্গে বাংলাদেশের সরকারি স্বাস্থ্য পরীক্ষাগারগুলো বৈশ্বিক মানদণ্ডে আরও শক্ত অবস্থান তৈরি করবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন