চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জিনজিয়াং শহরের একটি জুতা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া’র প্রকাশিত অগ্নিকাণ্ডের এক ভিডিওতে দেখা গেছে, একটি ভবন থেকে বিশাল অগ্নশিখা ও কালো ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে ওপরে উঠছে। কিছু মানুষ ভবনের ছাদে আটকা পড়ে আছেন।
এর আগে প্রেসিডেন্ট শি জিনপিং জানিয়েছিলেন, এই অগ্নিকাণ্ডে ‘উল্লেখযোগ্য সংখ্যক হতাহতের’ ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে ৩৫টি গাড়ি এবং ১৮০ জনেরও বেশি কর্মী পাঠিয়েছে।
ফুজিয়ান প্রদেশের জিনজিয়াং শহরটিকে প্রায়শই চীনের ‘জুতার রাজধানী’। এটি দেশটির জুতা উৎপাদনের অন্যতম প্রধান একটি কেন্দ্র।
খুলনা গেজেট/এএজে

