সোমবার । ৩০শে মার্চ, ২০২৬ । ১৬ই চৈত্র, ১৪৩২

রূপসায় গৃহবধুর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক

খুলনার রূপসায় গলায় ওড়না পেঁচিয়ে লিমা বেগম (২৫) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছে। শুক্রবার সকাল ৯টায় উপজেলার নৈহাটি ইউনিয়নের নিকলাপুর এলাকার নিজ ঘর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। সে ওই এলাকার সাদ্দাম হোসেনের স্ত্রী। গৃহবধুর সামিয়া (৭) নামের একটি শিশু মেয়ে রয়েছে।

সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে লিমা বেগম সকলের অজান্তে নিজ ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন