শুক্রবার । ২৪শে এপ্রিল, ২০২৬ । ১১ই বৈশাখ, ১৪৩৩
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদকে প্রতিদ্বন্দ্বি নেই মোহাম্মদ মিলনের

খুলনা প্রেসক্লাব নির্বাচন ৩০ এপ্রিল, ১৫ পদে প্রার্থী ২৭

নিজস্ব প্রতিবেদক

খুলনা প্রেস ক্লাবের আসন্ন বার্ষিক নির্বাচনে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দৈনিক খুলনা গেজেটের চিফ রিপোর্টার মোহাম্মদ মিলন। নির্বাচন পরিচালনা কমিটি ঘোষিত চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী, মোট ১৫টি পদের বিপরীতে ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ৩০ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রার্থী তালিকা অনুযায়ী, সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোস্তফা সরোয়ার, মোহাম্মদ আবু তৈয়ব ও মো. মিজানুর রহমান মিল্টন। সাধারণ সম্পাদক পদে রয়েছেন শেখ কামরুল ইসলাম, মো. তরিকুল ইসলাম ও মো. হেদায়েত হোসেন মোল্লা। কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমএ হাসান ও বিমল সাহা। তিনটি সহ-সভাপতি পদে লড়ছেন মো. জাহিদুল ইসলাম, সোরহাব হোসেন, আতিয়ার পারভেজ ও কাজী শামীম আহমেদ। যুগ্ম সম্পাদক পদে প্রার্থী শেখ মাহমুদ হাসান ও মো. বেল্লাল হোসেন সজল। পাঠাগার, প্রকাশনা ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বশির হোসেন, শেখ জাহিদুল ইসলাম ও মো. রবিউল গাজী (উজ্জ্বল)। ছয়টি নির্বাহী সদস্য পদে প্রার্থী হয়েছেন কাজী মোতাহার রহমান, মো. আনিস উদ্দিন, মো. মাকসুদুর রহমান (মাকসুদ), সোহেল মাহমুদ, কে এম জিয়াউস সাদাত, রাজু আহমেদ, শেখ লিয়াকত হোসেন, মহেন্দ্রনাথ সেন ও মো. মেহেদী মাসুদ খান।

গত সোমবার খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের উপ-পরিচালক (স্থানীয় সরকার) ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. আরিফুল ইসলাম এবং সদস্য, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. মেহেদী হাসান স্বাক্ষরিত চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন