বুধবার । ১৩ই মে, ২০২৬ । ৩০শে বৈশাখ, ১৪৩৩

নগরীতে ইটের আঘাতে যুবক গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদক

খুলনায় পূর্ব শত্রুতার জেরে ইট দিয়ে প্রিন্স (৩০) নামের এক যুবককে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। সোমবার (২০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে খুলনা থানাধীন পশ্চিম টুটপাড়া মওলারবাড়ি খালপাড় এলাকায় শহীদুলের রিকশার গ্যারেজের সামনে এ ঘটনা ঘটে।

আহত প্রিন্স লবণচরা থানাধীন মওলারবাড়ি খালপাড় এলাকার বাসিন্দা আমির হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, পশ্চিম টুটপাড়া মওলারবাড়ি খালপাড় এলাকায় নিজ বাসার সামনে অবস্থান করছিলেন প্রিন্স। এ সময় তিনজন যুবক তাকে শহীদুলের গ্যারেজের সামনে ডেকে নিয়ে প্রথমে মারধর করে এবং পরে ইট দিয়ে আঘাত করে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন