রবিবার । ১৯শে এপ্রিল, ২০২৬ । ৬ই বৈশাখ, ১৪৩৩

দিঘলিয়ায় যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক

দিঘলিয়া উপজেলার ফরমাইশখানা গ্রামে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শেখ নাসিম উদ্দিন (৩২) নামে এক যুবককে জখম করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ‎রবিবার (১৯ মার্চ) বিকেলে।

নাসিম স্থানীয় ইউপি সদস্য আক্তার হোসেনের ভাইপো ও শেখ আকরাম হোসেনের ছেলে।

এলাকাবাসী জানায়, ঘটনার সময় নাসিম তার মেয়েকে নিয়ে বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল। এ সময় রাজন নামক এক যুবক তার পিতা ও ভাইদের নিয়ে তার ওপর চড়াও হয়। এ সময় রাজনের হাতে থাকা ধারালো ছোরা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয় লোকজন নাসিমকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এবং পরবর্তীতে খুলনা মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।

সেনহাটি পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এলাকায় আধিপত্য নিয়ে এ ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসীর ধারণা।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন