রবিবার । ১৯শে এপ্রিল, ২০২৬ । ৬ই বৈশাখ, ১৪৩৩
মাদক সেবনে বাধা দেয়ায় খুন

ফুলতলায় সাব্বির হত্যাকাণ্ডে মামলা দায়ের, গ্রেপ্তার নেই

ফুলতলা প্রতিনিধি

ফুলতলায় মাদক সেবনে বাধা দেয়ায় খুন করা হয় ডিশ কর্মী সাব্বির হোসেনকে। খুনের ৩দিন অতিবাহিত হলেও কোনো আসামি গ্রেপ্তার এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার হয়নি। নিহতের পিতা মোস্তফা সরদার বাদি হয়ে ৩ ব্যক্তির নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩/৪ জনকে আসামি করে ফুলতলা থানায় মামলা করেছেন। হাসপাতালে ভর্তি স্বাধীন ও নিরবের অবস্থা অপরিবর্তিত রয়েছে।

মামলার এজাহারে জানা গেছে, গত সপ্তাহে দুর্বৃত্তরা সাব্বির হোসেনের বাড়ির পাশে পাথরঘাটে নেশা করতে আসলে সে বাধা প্রদান করে। এক পর্যায়ে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। তারই জের ধরে বৃহস্পতিবার দিনগত রাত পৌনে ৮টায় সাব্বির হোসেন তার বন্ধু স্বাধীনকে নিয়ে দামোদর জমাদ্দারপাড়ার খাঁ বাড়ি এলাকায় গেলে দুর্বৃত্তদের সাথে রাস্তার উপর দেখা হয়। সেখানে দুর্বৃত্তরা সাব্বির ও স্বাধীনকে এলোপাতাড়ি মারপিট করে। এক পর্যায়ে আসামিরা ধারালো ছুরি দিয়ে সাব্বির হোসেনের পেটে নাভির নিচে ও তলপেটে সজরে পোচ মারলে পেটের নাড়িভুঁড়ি বেরিয়ে আসে। এরপর হত্যার উদ্দেশ্যে স্বাধীনের পেটের বাম পাশের কিডনি বরাবর ছুরি মেরে গুরুতর জখম করে। ঘটনাস্থলে উপস্থিত তাদের বন্ধু নীরব সাব্বিরকে ঠেকাতে গেলে ছুরি দিয়ে হত্যার উদ্দেশ্যে নিরবের পেটে পোজ দিলে সে সরে যাওয়ায় তার বাম হামের কনুই এর নিচে গুরুতর জখম হয়। তাদের আর্তচিৎকারে এলাকাবাসী উপস্থিত হয়ে গুরুতর জখম সাব্বির, বন্ধু স্বাধীন ও নিরবকে দ্রুত উদ্ধার করে প্রথমে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক এর পরামর্শে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত আনুমানিক ৯টায় সাব্বিবের মৃত্যু ঘটে।

ফুলতলা থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তফা কামাল বলেন, ‘সাব্বির হত্যা ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনা ঘটিয়েই আসামিরা পালিয়েছে। তাদের গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে।’

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন