সোমবার । ১৩ই এপ্রিল, ২০২৬ । ৩০শে চৈত্র, ১৪৩২

বারাকপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

দিঘলিয়া প্রতিনিধি

খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুরে বিদ্যুৎস্পৃষ্টে খাইরুল চৌধুরী (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (১২ এপ্রিল) বিকেল প্রায় ৪টার দিকে তাদের নিজস্ব মাছের ঘেরে এ ঘটনা ঘটে।

নিহত যুবক উপজেলার লাখোহাটি এলাকার আব্দুল চৌধুরীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেল প্রায় ৪টার দিকে মাছের ঘেরে বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্দেশ্যে তিনি বাড়ি থেকে বের হন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন