সোমবার । ৩০শে মার্চ, ২০২৬ । ১৬ই চৈত্র, ১৪৩২

আফিলগেটে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের ৪ জন আহত

নিজস্ব প্রতিবেদক

খুলনায় ট্রেনের ধাক্কায় প্রাইভেট কারের চারজন যাত্রী আহত হয়েছে। রবিবার (২৯ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে খানজাহান আলী থানাধীন মাশিয়ালী মাঠ এলাকা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেসের ট্রেনের সঙ্গে প্রাইভেটকারের দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, সানি (২৫), আইমুল দিপু (২৩), অমিত (২৫) এবং একজন অজ্ঞাত। আহত চারজনের মধ্যে ২ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে গেছে। অপর দু’জন খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ট্রেনের ধাক্কায় প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে যায়।

খুলনা রেলওয়ে সদর থানার অফিসার ইনচার্জ মো. ফেরদৌস আলম খান এ তথ্য নিশ্চিত করেছেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন