খুলনা মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলামের বাবা মুজিবর রহমান তালুকদার (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২৮ মার্চ) বেলা ১১টা ৪৫ মিনিটে পিরোজপুর স্বরূপকাঠি গ্রামের বাড়িতে তার মৃত্যু হয়।
মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
খুলনা মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলাম বলেন, বাবা ব্রেন স্ট্রোকের আক্রান্তা ছিলেন। তিনি আমার সাথে খুলনায় থাকতেন। তিনি গ্রামের বাড়িতে বেড়াতে আসেন। আজ বেলা ১১টা ৪৫ মিনিটে অসুস্থ অবস্থায় গ্রামের বাড়িতেই মারা যান।
পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার সকাল ১০টায় গ্রামের বাড়ি স্বরুপকাঠী(নেছারাবাদ) উপজেলার সুটিয়াকাঠী গ্রামের তালুকদার বাড়িতে তাঁর জানাজা ও পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
খুলনা গেজেট/এনএম

