বুধবার । ২৯শে এপ্রিল, ২০২৬ । ১৬ই বৈশাখ, ১৪৩৩

খুলনায় পুলিশের ৬ কর্মকর্তাকে প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

খুলনার লবনচরা ও দৌলতপুর থানার ৬ পুলিশ কর্মকর্তাকে কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জাহিদুল হাসানের আদেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রত্যাহার হওয়া কর্মকর্তাদের খুলনা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন- লবনচরা ফাঁড়ির এসআই মো. মিজানুর রহমান, এএসআই এমএম জাহাঙ্গীর হোসেন, পুলিশ কনস্টেবল উৎপল হাওলাদার এবং লবনচরা থানার এএসআই খালিদ হাসান। এছাড়া দৌলতপুর থানার এসআই মো. আব্দুল হালিম ও এএসআই মো. জাহাঙ্গীর হোসেনকে একইভাবে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

লবনচরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তুহিনুজ্জামান বলেন, প্রত্যাহার করে তাদের বয়রা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায় বলেন, প্রশাসনিক কারণে তাদের পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন