দিঘলিয়ায় পরিত্যক্ত ব‍্যাগে বোমা বিষ্ফোরণ, বিকট শব্দে এলাকায় আতঙ্ক; যুবক আহত

দিঘলিয়া প্রতিনিধি

খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি বালিকা বিদ‍্যালয়ের পশ্চিম পাশে পরিত্যক্ত ব‍্যাগে রক্ষিত বোমা বিষ্ফোরণ, বিকট শব্দে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় সাইফুল (২১) নামে এক যুবক আহত হয়েছেন। শনিবার সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সেনহাটী বালিকা বিদ‍্যালয় সংলগ্ন মৃত: মঞ্জুরুল ইসলামের স্ত্রী ছালমা ইসলাম বাড়ির স্টোর রুমের পাশে পরিত্যক্ত ব‍্যাগে বৈদ্যুতিক তার সাদৃশ্য দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলী মিন্টুকে ফোন করে বিষয়টি জানায়, তাৎক্ষণিকভাবে তিনি এসে বাড়ির মালিকের পুত্র সাইফুল ইসলামকে সঙ্গে নিয়ে বাঁশের কোটা দিয়ে টান দিলে বিকট শব্দে বিষ্ফোরিত হয়। এতে সাইফুল (২১) বছর ইসপ্রিন্টারে সামান্য আহত হয়। বিকট শব্দে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।

সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে দিঘলিয়া থানার (তদন্ত ওসি) প্রবীর কুমার বিশ্বাস ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনাটি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে খুলনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম (সার্কেল-এ) পরিদর্শন করেন।

আলামত হিসেবে বিস্ফোরিত ব্যাগে বোমা সাদৃশ্য দেখা যাচ্ছে, মটর সাইকেলের ব্যাটারি, বিস্ফোরক দ্রব্যসহ ঘটনাস্থলে পরে আছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো: সাইফুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি জানান, কিছুই বলতে পারছি না, ব্যাগের ভিতর কিছু একটা আছে এ কারণে ‍র‍্যাবের বোমা বিশেষজ্ঞ দলকে সংবাদ দেওয়া হয়েছে র‍্যাবের বোমা বিশেষজ্ঞ টিম আসলেই বিষয়টি জানা যাবে। এলাকাটি ঘিরে রাখা হয়েছে। দুর্বৃত্তরা এলাকায় আতঙ্ক সৃষ্টি করার জন্য বারবার এমন বোমা সাদৃশ্য বস্তুর বিস্ফোরণ ঘটাচ্ছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন