খুলনায় বাটার শোরুমে ঢুকে কুপিয়ে ও গুলি করে রূপসা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ও উপজেলা শ্রমিক দলের আহবায়ক মাসুম বিল্লাহকে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ সময় দৌড়ে পালাতে গিয়ে পুলিশের হাতে অস্ত্র সহ অশোক ঘোষ (৩৮) নামে এক শুটার আটক হয়েছে।
গতকাল বুধবার রাত ৯টার দিকে নগরীর ডাকবাংলা মোড়ে অবস্থিত বাটা শো-রুমে এ ঘটনা ঘটে। নিহত মাসুম বিল্লাহ রূপসা উপজেলার বাগমারা গ্রামের মৃত মিনহাজ উদ্দিন মুন্সির ছেলে। নিহত মাসুম বিল্লাহ রূপসা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি এবং উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ছিলেন।
বাটার শো-রুমের কর্মকর্তা, কর্মচারী জানায় এবং সিসি টিভি ফুটেজে দেখা যায়, রাতে অনেক ক্রেতা শো-রুমে ছিল। আমরাও ব্যস্ত ছিলাম। এমন সময় বেশ একজন বাহির থেকে দৌড়ে শো-রুমের ভিতরে চলে আসে। পেছনে বেশ কয়েকজন লোক দৌড়ে এসে গুলি করে এবং এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এসময় তিনি শো-রুমের একপাশে পড়ে যায়। এরপর সন্ত্রাসীরা শো-রুম ত্যাগ করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মাসুম বিল্লাহকে কয়েকজন সন্ত্রাসী পিকচার প্যালেস মোড় থেকে ধাওয়া দেয়। তাদের ধাওয়া খেয়ে ডাকবাংলো মোড়ের বাটা শো-রুমে অবস্থান নেয়। সন্ত্রাসীরা ভেতর প্রবেশ করে তাকে কুপিয়ে ও গুলি করে। ৩-৫ সেকেন্ডের মধ্যে হত্যা মিশন শেষ করে সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, নগরীর ডাকবাংলা মোড়ে ৭ জন সন্ত্রাসী মাসুম নামে একজনকে এলোপাতাড়ি কুপিয়ে এবং গুলি করে। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমাদের একজন ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর তাকে আটক করে। আমরা বিদেশি পিস্তল সহ অশোক ঘোষ নামে এক সন্ত্রাসীকে আটক করেছি এবং তার সঙ্গে কে কে ছিল সেই তথ্য পেয়েছি। তাকে নিয়ে আমরা অভিযানে যাব এবং তাদেরকেও আইনের আওতায় আনব। আটক অশোক বি-কোম্পানীর একজন সদস্য বলে জানতে পেরেছি।

সন্ত্রাসী অশোককে যেভাবে আটক করা হয়: ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মাহমুদ আলম বলেন, পিকচার প্যালেস মোড় থেকে লোকজন দৌড়ে আসছে। তাদের জিজ্ঞাসা করলে তারা জানায় এখানে খুন হয়েছে। রাস্তার দিকে তাকিয়ে দেখি বাটার মধ্যে থেকে বের হয়ে এক ব্যক্তি হন্তদন্ত হয়ে যাচ্ছে। কোমরে পিস্তল গুজছে এমন দৃশ্য দেখে অশোককে পেছন থেকে ধাওয়া দেয়। এখান থেকে সোজা ফেরীঘাটের দিকে এগোতে থাকে। পেছন থেকে লোকজনকে তাকে ধারার জন্য অনুরোধ করি। সামনে গাড়ি থাকায় আর দৌড়াতে পারে না। পুুলিশ পরিচয় দিয়ে জনতাকে তাকে ধরার অনুরোধ করি। তখন তাকে ঝাপটে পিস্তলসহ আটক করি। উপস্থিত জনতাকে হাত ধরে রাখার জন্য অনুরোধ করিন। যেন তিনি ছুটে যেতে না পারেন এবং পিস্তল ব্যবহার করতে না পারে। পরবর্তীতে পিস্তল হাতে নিয়ে ডাকবাংলো মোড়ে উপস্থিত পুলিশকে খবর দিতে বলি। তিনজন সার্জেন্ট যায় ঘটনাস্থলে যায় এবং তাকে এখানে নিয়ে আসি। তাকে জাতীয় পার্টির অফিসের বিপরীত দিক থেকে আটক করা হয়।
সন্ত্রাসী অশোক ঘোষ আটক হওয়ার পর ডাকবাংলো মোড়ের অবস্থা : আসামি অশোক ঘোষ অটক হওয়ার পর এলাকায় উপস্থিত জনতা ডাকবাংলো মোড়ে অবস্থান নেন। উত্তোজিত জনত পুলিশ উদ্দেশ্যে করে ভুয়া ভুয়া বলে শ্লোগান দিতে থাকে। সময় পার হওয়ার সাথে সাথে সেখানে আরও জনতা উপস্থিত হতে থাকে। ঘটনাস্থলের অবস্থা পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। সেনাবাহিনীর সহযোগিতায় পুলিশ আসামি অশোক ঘোষকে থানায় নেয়। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানার রাস্তায় সেনাবাহিনীসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
খুলনা গেজেট/এএজে

