শুক্রবার । ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৭ই ফাল্গুন, ১৪৩২

জীবন সায়ান্নে ভাষা সৈনিক মোল্লা বজলুর রহমান

কাজী মোতাহার রহমান

খুলনা শহরের কাশীপুর গ্রামের সন্তান। মোল্লা হাতেম আহমেদ তার পিতা ও মেহেরুন্নেছা খাতুন তার মা। ১৯৩৭ সালের ১ নভেম্বর জন্মগ্রহণ করেন। ১৯৫৩ সালে দৌলতপুর মহসিন হাইস্কুল থেকে ম্যাট্রিক, ১৯৫৫ সালে বিএল কলেজ থেকে আইএ ও ১৯৫৭ সালে একই কলেজ থেকে বিএ পাশ করেন। ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর ও ১৯৬২ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে আইন ডিগ্রি লাভ করেন।

১৯৫২ সালে দৌলতপুর মহসিন স্কুলে নবম শ্রেণিতে অধ্যয়ন কালে ভাষা আন্দোলনে জড়িত হন। ১৯৫৬ সালে ছাত্র ইউনিয়নের মনোনয়নে বিএল কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৫৭ থেকে ১৯৭৬ পর্যন্ত ন্যাপ (ভাসানী) এর খুলনা শহর কমিটির সদস্য ছিলেন। ২০০০ সালে বিএনপিতে যোগ দেন। তিনি নগর বিএনপির সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। ১৯৬৩ সালের ১১ মার্চ খুলনা জেলা আইনজীবী সমিতিতে যোগ দেন।

১৯৭৯ সালে আইনজীবী সমিতির সহ-সভাপতি, ১৯৮১ ও ১৯৯৫ সালে সভাপতি নির্বাচিত হন। ২০২০ সালে ওমরা হজ পালন করেন। তিনি ইসলামিক ল’ইয়ার্স কাউন্সিলের সহসভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী সমিতির খুলনা শাখার ২০০৩-২০১৩ পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৬৯ সাল থেকে শহরের সিমেট্রি রোডে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তিনি ২ সন্তানের জনক। তারা হলেন রেজাউর রহমান ও মাহামুদা রহমান রুপা। ২০২৫ সালের ১৫ জুন তিনি ইন্তেকাল করেন।

ভাষা আন্দোলন চলাকালীন সময় তিনি মাধ্যমিক পর্যায়ের ছাত্র। সব বাধাকে উপেক্ষা করে আন্দোলনে অংশ নেন। নাজিমুদ্দিন সরকারের রোষানলে পড়েন। তিনি গর্বিত ভাষা সৈনিক। তিনি সিমেট্রি রোডের বাষায় শয্যাশায়ী ছিলেন। আন্দোলন সংগ্রামের জীবন তার চোখের সামনে এখন স্মৃতি।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন