শুক্রবার । ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৭ই ফাল্গুন, ১৪৩২

খুলনায় কে কোন আসনে এগিয়ে

নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ছয়টি আসনে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এখন চলছে ফলাফল ঘোষণা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) খুলনা জেলা প্রশাসকের কার্যালয় এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে এসব ফলাফল ঘোষণা করা হচ্ছে।

রাতে সবশেষ প্রাপ্ত ফলাফল অনুযায়ী- খুলনা-১ (বটিয়াঘাটা, দাকোপ) আসনে এগিয়ে রয়েছেন বিএনপির প্রার্থী আমীর এজাজ খান।

আসনটির মোট ১২০টি কেন্দ্রের মধ্যে ১২টি কেন্দ্রের ফলাফলে বিএনপির প্রার্থী আমীর এজাজ খান পেয়েছেন ১১ হাজার ৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী পেয়েছেন ৬ হাজার ৪৩৫ ভোট।

খুলনা-২ (কেসিসির ১৬-৩১ নম্বর ওর্য়াড) আসনে ধানের শীষ প্রতীকে এগিয়ে রয়েছেন বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু।

আসনটির মোট ১৫৮টি কেন্দ্রের মধ্যে ৫১টি কেন্দ্রের ফলাফলে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু পেয়েছেন ২৫ হাজার ৪৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াতের প্রার্থী শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল পেয়েছেন ২৪ হাজার ৭০০ ভোট।

খুলনা-৩ (খুলনা সিটি করপোরশেন ১-১৫ নম্বর ওর্য়াড ও দিঘলিয়া উপজলোর আড়ংঘাটা ও যোগীপোল ইউনিয়ন) আসনে ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী রকিবুল ইসলাম বকুল এগিয়ে রয়েছেন।

আসনটির মোট ১১৬টি কেন্দ্রের মধ্যে ৯২টি কেন্দ্রের ফলাফলে বিএনপির প্রার্থী রকিবুল ইসলাম বকুল পেয়েছেন ৫৬ হাজার ৯৫৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জামায়াতের প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমান পেয়েছেন ৪৯ হাজার ৬৪৮ ভোট।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন