শুক্রবার । ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৭ই ফাল্গুন, ১৪৩২

প্রথমবার ভোট দিয়ে খুশি যোবায়ের

নিজস্ব প্রতিবেদক

জীবনে প্রথমবার ভোট দিতে পেরে খুশি যোবা‌য়ের। খুলনা আলিয়া মাদ্রাসার আর‌বি বিভা‌গের ছাত্র তি‌নি‌। বাবা-মায়ের সাথে থাকেন খুলনার মৌলভীপাড়ায়। এবার প্রথম ভোটার হয়েছেন। ভোটকেন্দ্র খুলনা ম‌জিদ মে‌মো‌রিয়াল সি‌টি ক‌লেজ। এটি খুলনা-২ নম্বর আসন।

সকাল ৮টার দি‌কে এ প্রতি‌বেদ‌কের সা‌থে দেখা হয়। ওই কে‌ন্দ্রের তৃতীয় তলায় ভোট দি‌য়ে‌ছেন যোবা‌য়ের। পা‌শে দা‌ড়ি‌য়ে তার এক প্রতি‌বেশী তা‌কে নি‌র্দেশনা দি‌চ্ছি‌লেন।

জীবনে প্রথম ভোট দিতে পেরে এবং ভোটার হতে পেরে বেশ খুশি যোবা‌য়ের। প্রচণ্ড উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ভোট দিতে পেরে ভালো লাগছে। এটাই জীবনের প্রথম ভোট। আমার কিছু বন্ধুও এবার নতুন ভোটার হয়েছে। ওদের সঙ্গে এই ভোটটা উদযাপন করব।

তি‌নি জানান, আমি আমার পছন্দের প্রার্থী‌কে ভোট দি‌য়ে‌ছি। আশা ক‌রি আমার প্রার্থী জয় লাভ কর‌বে।

 

খুলনা গেজেট/সাগর/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন