শুক্রবার । ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৭ই ফাল্গুন, ১৪৩২

বটিয়াঘাটায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক

দক্ষিণ বটিয়াঘাটা প্রতিনিধি

বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নের রায়পুর গ্রামে ৮ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ১টার দিকে রায়পুর গ্রামের রহিমের পুকুরপাড় এলাকায় ঘটনা ঘটে।

অভিযুক্ত ব্যক্তি একই গ্রামের মৃত আহম্মেদ শেখের ছেলে আবদুল্লাহ শেখ (৪৫)।

এলাকাবাসী ও পুলিশ জানায়, ঘটনাটি জানাজানি হলে উত্তেজিত এলাকাবাসী অভিযুক্তকে আটক করে রাখে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

এদিকে গুরুতর আহত অবস্থায় ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।

থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, “এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।”

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন