খুলনার খালিশপুর প্রভাতী স্কুল মাঠে বিএনপি’র নির্বাচন জনসভা চলাকালীন চোখে পড়ার মতো দৃশ্য ছিল সুমন লস্করের কৃষক সাজ। সারা গায়ে মাটি, ঘাড়ে কোদাল আর হাতে দলীয় পতাকা নিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে দেখতে আসেন প্রভাতী স্কুলের মাঠে।
গতকাল সোমবার বেলা সোয়া ১১ টার দিকে রামপাল উপজেলার রাজনগর এলাকা থেকে জনসভাস্থলে আসেন তিনি। তাকে দেখে দলীয় নেতকর্মীরা ছুটে আসেন তার কাছে। ফ্রেমে একটি ছবি তুলে রাখার জন্য।
তার এ সাজের কারণ জানতে চাইলে এক উত্তরে সুমন লস্কর বলেন, জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করেছি। তার জীবানী দেখেছি। তারেক রহমানকে ভালবাসি। দেড় যুগের বেশি সময় রাজপথে ছিলাম। রাজপথে সংগ্রাম করেছি স্বৈরাচার সরকারকে তাড়ানোর জন্য। তারেক রহমান দীর্ঘ ২২ বছর পর খুলনায় আসবেন। সেই উপলক্ষ্যে জিয়াউর রহমানের সাজ নিয়ে এখানে এসেছি। তারেক রহমান যেন কৃষককে ভালবাসে। আমাদের দেশে অনেক খালের সমস্যা আছে এগুলো যেন তিনি দেখেন।
তিনি আরও বলেন, জিয়াউর রহমান মাটি ও মানুষের নেতা ছিল। সেই আদর্শকে ভালবেসে তারেক রহমানের সাথে দেখা করতে চাই।
খুলনা গেজেট/এনএম

