রবিবার । ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৯ই ফাল্গুন, ১৪৩২

খুলনায় পৌঁছেছেন জামায়াতের আমির

নিজস্ব প্রতি‌বেদক

খুলনা নগরের সার্কিট হাউস মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রথম নির্বাচনী জনসভায় পৌঁছেছেন জামায়াতে আমির। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান হেলিকপ্টারে সার্কিট হাউস মাঠে অবতরণ করেন।

এদিকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভায় যোগ দিতে শুরু করেছেন দলের নেতাকর্মীরা। দুপুর ২টায় জনসভা শুরু হবে। এ জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন দলের আমির ডা. শফিকুর রহমান।

এর আগে সকাল ৯টার দিকে হেলিকপ্টারে ঝিনাইদহ থেকে যশোরে আসেন তিনি। সেখান থেকে তিনি সাতক্ষীরার জনসভায় যোগদান করেন। তবে কলারোয়া ও ডুমুরিয়ায় পথসভা করার কথা থাকলেও তা বাতিল করা হয়।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন