মঙ্গলবার । ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১১ই ফাল্গুন, ১৪৩২

দৌলতপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতি‌বেদক

নগরীর দৌলতপুর থানাধীন রেলিগেট-মানিকতলার মধ্যবর্তী স্থানে ট্রেনে কাটা পড়ে তৌহিদ (২৮) নামে এক যুবক নিহত হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বুধবার (৩ ডিসেম্বর) ভোর ৫ টার দিকে রেললাইন পার হওয়ার সময় চিলাহাটি থেকে খুলনাগামী ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।

তৌহিদ দৌলতপুর থানাধীন মহেশ্বর পাশা মুন্সিপাড়া এলাকার মিলন মিস্ত্রির ছেলে।

এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, নিহত তৌহিদ সৎ মায়ের সংসারে পরিবার থেকে বিতাড়িত ছিল। পরিবার থেকে পিতা কিংবা অন্য কেউ তার কোন খোঁজখবর নিত না। সে নিজে মাদকাসক্ত ছিল এবং মাদক বিক্রির রানার হিসেবে কাজ করতো।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন