বৃহস্পতিবার । ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১৩ই ফাল্গুন, ১৪৩২

দিঘলিয়া উপজেলা যুবলীগনেতা আমজাদ মোল্লা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

খুলনার দিঘলিয়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আমজাদ হোসেন মোল্লা(৪৪) কে গ্রেপ্তার করেছে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ।

গ্রেফতারকৃত আমজাদ মোল্লার বিরুদ্ধে ২০২২ সালের ২৫ আগস্ট দিঘলিয়ার নগরঘাট ফেরি ঘাট সংলগ্ন এলাকায় বিএনপি’র তথ্য সম্পাদক আজিজুল বারী হেলালের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার ৩২ নং এজাহারভুক্ত আসামি।

৫ আগস্টের পর মামলাটি দায়ের করেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য মোঃ সোহেল পারভেজ কাকন। আমজাদ হোসেনের বাড়ি সেনহাটি ইউনিয়নের হাজীগ্রামে। পিতার নাম মরহুম আব্দুল হক মোল্লা।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন