বৃহস্পতিবার । ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১৩ই ফাল্গুন, ১৪৩২

নগরীতে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

নগরীতে ছাদে কাপড় শুকাতে গিয়ে বিদুৎস্পৃষ্ট হয়ে গৃহবধুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে নগরীর খানজাহান আলী থানাধীন মাত্তমডাঙ্গা এলাকায় এ ঘটনাটি ঘটে।

মৃত গৃহবধু ওই এলাকার আল আমিন হোসেনের স্ত্রী শাহনাজ পারভীন। তার মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।

হাসপাতাল সূত্র জানায়, সকালের দিকে বাসার ছাদে কাপড় নাড়ছিলেন গৃহবধু শাহনাজ পারভীন। কিন্তু বাড়ির পাশ থেকে যাওয়া বিদ্যুতের তারে হাতের স্পর্শ লাগলে গৃহবধু শাহনাজ বিদ্যুতায়িত হয়ে জ্ঞান হারান। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে জানতে খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, লোক মুখে এমন ঘটনা শুনেছি। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন