বৃহস্পতিবার । ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১৩ই ফাল্গুন, ১৪৩২

অপারেশন ডেভিল হান্ট: তেরখাদায় কৃষকলীগ নেতা গ্রেপ্তার

তেরখাদা প্রতিনিধি

তেরখাদায় অপারেশন ডেভিল হান্টে উপজেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ ফারুখ আহমেদ শেখ (৫০) কে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। বুধবার (২৬ ফেব্রুয়ারি) উপজেলার বলর্দ্ধনা বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তাকৃত ফারুখ উপজেলার ইখড়ি এলাকার মৃত বজলার রহমান শেখের ছেলে।

এ বিষয়ে পুলিশ জানায়, বিষ্ফোরক দ্রব্য আইনের মামলায় কৃষকলীগ নেতা মোঃ ফারুখ আহমেদ শেখকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন