বৃহস্পতিবার । ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১৩ই ফাল্গুন, ১৪৩২

আলোচিত যুব মহিলা লীগ নেত্রী ফাতেমা গ্রেপ্তার

‌নিজস্ব প্রতি‌বেদক

খুলনার আলোচিত যুব মহিলা লীগ নেত্রী ফাতেমা আফরোজ রিক্তাকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনার বাড়ি ভাংচুরের ঘটনা দায়ের করা মামলার আসামি।

নগর গোয়েন্দা পুলিশের ওসি তৈমুর আলম জানান, ফাতেমা আফরোজের বিরুদ্ধে বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগ ছিল। এসব নিয়ে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে খুলনা সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তার সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন