শনিবার । ১১ই এপ্রিল, ২০২৬ । ২৮শে চৈত্র, ১৪৩২

কেএমপি’র অভিযানে মাদকসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় মাদকসহ দুইজনকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৩৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পৃথক এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় ২ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

কেএমপি’র সূত্রে জানিয়েছে আটককৃতরা হলেন হরিণটানা থানার হোগলাডাঙ্গা এলাকার মোঃ আনছার শেখের ছেলে মোঃ ইছা শেখ (২২) এবং পিরোজপুরের পারেরহাট এলাকার মোঃ রাজু শেখের ছেলে মোঃ রাহাত শেখ (২৪)।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন