শনিবার । ১১ই এপ্রিল, ২০২৬ । ২৮শে চৈত্র, ১৪৩২

খুলনায় শিশু ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক

মহানগরীর শিরোমণি উত্তরপাড়ায় তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠছে। এ ঘটনায় শিশুর মা বাদি হয়ে খানজাহান আলী থানায় মামলা করেন। শুক্রবার (১৬ অক্টোবর) অভিযুক্ত ধর্ষক এরশাদ মুন্সিকে আটক করেছে পুলিশ।

খানজাহান আলী থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস জানান, গত ১৩ অক্টোবর শিরোমণি উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ওই দিন দুপুরে খাবার দেয়ার লোভ দিয়ে শিশুটিকে পার্শ্ববর্তী ধানক্ষেতে নিয়ে যায় একই এলাকার শওকত মুন্সির ছেলে মোঃ এরশাদ মুন্সি। সেখানে শিশুটিকে ধর্ষণের পর কাউকে বললে মেরে ফেলার হুমকি দেয়। বৃহস্পতিবার শারিরিক অবস্থার অবনতি হলে শিশুটি তার মায়ের কাছে সব ঘটনা খুলে বলে। শুক্রবার ওই শিশুর মা বাদী হয়ে খানজাহান আলী থানায় মামলা করেন। পুলিশ অভিযুক্ত এরশাদ মুন্সিকে গ্রেপ্তার করেছে।

তিনি জানান, শিশুটিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। তার শারিরিক অবস্থা এখনও শংকামুক্ত নয়।

খুলনা গেজেট/নাফি/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন