শনিবার । ১১ই এপ্রিল, ২০২৬ । ২৮শে চৈত্র, ১৪৩২

ডুমুরিয়ায় শিশু নির্যাতন মামলার আসামী গ্রেপ্তার

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় খায়রুল ইসলাম সবুজ নামে ৬ষ্ঠ শ্রেণীর এক শিশুকে শারিরিক নির্যাতন করা মামলার ৩ আসামীর মধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার শোলগাতিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, উপজেলার রুদাঘরা ইউনিয়নের খরশংঘ গ্রামের সিরাজুল ইসলামের ছেলে কেসিএস মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র খায়রুল ইসলাম সবুজ (১১) গত শুক্রবার সন্ধ্যায় পাশের বিলে ছাগল আনতে যায়। ছাগল পাশের মৎস্য ঘেরে প্রবেশ করার অপরাধে একই গ্রামের রফিকুল মোড়ল (৫০) তাকে লাঠি দিয়ে এলোপাতাড়িভাবে মারপিট করে এবং শিশুটিকে মৎস্য ঘেরের পুকুরে চুবিয়ে ধরে। এ ব্যাপারে শিশুটির বাবা ওই দিন রাতেই ডুমুরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ দেয়ার অপরাধে ঘটনার দিন রাতে ৭/৮ জনকে নিয়ে সিরাজুলের বাড়িতে ঢুকে তাকে না পেয়ে তার স্ত্রী অর্থাৎ শিশুটির মা শিউলি বেগমকে মারপিট করে।

ডুমুরিয়া থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, ‘মামলার এক আসামীকে গ্রেফতার করা হয়েছে।’

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন