রূপসায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

 নিজস্ব প্রতিবেদক

খুলনার রূপসা উপজেলার স্বল্পবাহিরদিয়ায় ঘেরের বেড়িতে বিদ্যুৎপৃষ্ট হয়ে আখের আলী (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (১৬জুন) দুপুরে রূপসা উপজেলার স্বল্পবাহিরদিয়ার আখের আলী (৪৫) তার নিজস্ব ঘেরের বেড়িতে সবজী গাছে পানি দিতে গিয়ে এ ঘটনা ঘটে। এ সময় ঘেরের বেড়িতে পানি উঠানো মটরের আর্থিং এর তার ছিড়ে যায়। তখন অসাবধানতাবশত হাত দিয়ে তার জোড়া লাগাতে গেলে সে বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরবর্তীতে তাঁকে উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

এ ব্যাপারে রূপসা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীন জানান,  এ ঘটনায় নিহতের স্ত্রী কারিমা বেগম বাদী হয়ে রূপসা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন