বৃহস্পতিবার । ৩০শে এপ্রিল, ২০২৬ । ১৭ই বৈশাখ, ১৪৩৩

চুকনগর দিব্যপল্লী বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবু তালেব মোড়লের ইন্তেকাল

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ার চুকনগর দিব্যপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব আবু তালেব মোড়ল (৮০) ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩ টার দিকে তিনি নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানা যায়, সদা হাস্যোজ্বল, বিনয়ী ও ধর্ম প্রাণ ব্যক্তিত্ব আবু তালেব মোড়ল জীবনের অধিকাংশ সময় শিক্ষকতা পেশার মধ্য দিয়ে জীবন অতিবাহিত করেছেন। তিনি চুকনগর দিব্যপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। এরপর দীর্ঘ ২ বছর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। অবসর গ্রহণের পর তিনি তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তেঁতুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। বাদ আসর মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন