বৃহস্পতিবার । ৩০শে এপ্রিল, ২০২৬ । ১৭ই বৈশাখ, ১৪৩৩

শোভনার সাবেক চেয়ারম্যান বসন্ত কুমারের পরলোক গমন

ডুমুরিয়া প্রতিনিধি

খুলনার ডুমুরিয়া উপজেলার শোভনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বসন্ত কুমার সরদার (১০১) পরলোক গমন করেছেন।বৃহস্পতিবার দিবাগত রাতে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান।

জানা যায়, বসন্ত কুমার সরদার ১৯৭৭ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত শোভনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও যুদ্ধ পরবর্তী সময়ে রিলিফ কমিটির চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তিনি ছেলে মেয়ে নাতি নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার দুপুরে শোভনার গাবতলা মহাশ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হয়।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন